• আল জামিয়াতুল ইসলামিয়া তারাইল ফুকরা মাদরাসা, তারাইল বাজার, কাশিয়ানী, গোপালগঞ্জ।


Principal's Message
Principal's Photo

তারাইল ফুকরা মাদরাসা আপনার ভালোবাসার গর্বিত অংশীদার। আপনার সার্বিক পরামর্শ ও খেদমতের মাধ্যমে মাদরাসা এগিয়ে যাবে। আপনার যাকাত, ফিতরা ও অন্যান্য অনুদান দিয়ে উন্নতির পথযাত্রায় সহযোগিার হাত বাড়িয়ে দিন।

Menu
Details

সমস্ত প্রসংশা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই ভ্রান্তির যুগে আমাদেরকে সীরাতে মুস্তাকীমের উপর প্রতিষ্ঠিত রেখেছেন। দরুদ ও সালাম প্রেরণ করছি প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। যিনি তার গোটা জীবন দ্বীন ইসলাম প্রতিষ্ঠা এবং আমাদের নাজাতের জন্য ব্যয় করেছেন। সুশিক্ষাই জাতির মেরুদন্ড। একমাত্র সুশিক্ষায় শিক্ষিত মানুষই পারে আদর্শ সমাজ গঠন করতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা নানাভাবে বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে পড়ায় আমরা বঞ্ছিত হচ্ছি সুশিক্ষা থেকে আর আধুনিক শিক্ষা ব্যবস্থায় কুরআন ও হাদীসের শিক্ষা না থাকায় একটি বিশাল জনগোষ্ঠী যেমন নৈতিক উন্নতি, মানসিক প্রশান্তি এবং পরলৌকিক মুক্তি থেকে বঞ্ছিত হচ্ছে। ঠিক তেমনি কুরআন-হাদীস শিক্ষা পদ্ধতি অর্থাৎ, প্রচলিত মাদরাসা শিক্ষা ব্যবস্থায় আধুনিক ও সময়োপযোগী শিক্ষা না থাকায় ব্যর্থ হচ্ছে পার্থিব উন্নতি সাধন। ফলে উভয় শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে তৈরী হচ্ছে অপূর্ণতা ও দূর্বলতা। যা শান্তিময় সমাজ ও আদর্শ জাতি গঠনের অন্যতম প্রতিবন্ধকতা। অতএব, বর্তমানে এমন শিক্ষা পদ্ধতি অপরিহার্য, যা ইহকালের সফলতার সাথে সাথে আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন সুনিশ্চিত করবে। এই চিন্তা-চেতনাকে সামনে রেখেই দারুল উলূম দেওবন্দের শিক্ষা পদ্ধতির সঙ্গে আধুনিক সময়োপযোগী জ্ঞান-বিজ্ঞান ও কারিগরি প্রশিক্ষণের একটি বাস্তবমুখী প্রতিষ্ঠান তৈরির লক্ষ্যেই আল জামিআতুল ইসলামিয়া দারুল উলূম তারাইল ফুকরা মাদরাসার সূচনা।

Education Secretary's statement
Principal's Photo

বিশেষ আহবান ‘আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম তারাইল ফুকরা মাদরাসা ও এতিমখানা’ আল্লাহর ফজলে আপনাদের দোয়া ও সহযোগিতায় সুদীর্ঘ প্রায় ৫১ বছর যাবত দীনী খেদমত আঞ্জাম দিয়ে আসছে। দীনদার-ঈমানদার দেশী-প্রবাসী বিত্তবান ভাই-বোনদের নিকট আরয এই যে, অতীতে আপনারা যেমন দানের হস্ত প্রসারিত করে এসেছেন, আগামীতেও মাদরাসার শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গঠনমূলক পরামর্শ ও দান-সদকা অব্যাহত রাখবেন বলে আমরা বিশেষ আশা রাখি। আল্লাহ সকলের মেহনতকে কবুল করুন। আমীন। আরজ গুজার হাফেজ মাওলানা মুফতী ইউসুফ হুসাইন সাহেব দা. বা. মুহতামিম ও শায়খুল হাদিস, অত্র মাদরাসা।"

Facebook
Google Map
Notice Board
আলহামদুলিল্লাহ, সকাল ৯টা থেকে আসর পর্যন্ত দাপ্তরিক সকল কার্যক্রম চালু আছে।
নূরানী কিন্ডার গার্টেন বিভাগে ১লা জানুয়ারী ২০২৬ ই. থেকে পুর্ণরূপে ক্লাস শুরু হয়েছে। এখনও যারা ভর্তি করাননি, (ইকরা একাডেমি ব্যতীত) সিলেবাস বৃদ্ধি হবার আগেই ভর্তি করিয়ে দিন।
আপনার সন্তানের দীন-ঈমান সংরক্ষণের নৈতিক দায়িত্ব আপনার। সুতরাং, তাকে দীনদার ও আলোকিত মানুষ বানানোর জন্য কওমী মাদরাসায় ভর্তি করুন
আমাদের নূরানী কিন্ডার গার্টেন বিভাগের জন্য অনার্স-মাস্টার্স পাশ গণিত ও ইংলিশে অভিজ্ঞ শিক্ষক আবশ্যক। আগ্রহীগণকে ০১৯৩৩-৫৫৭৮৩১ বা ওয়েব সাইটে দেওয়া নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
বার্ষিক ইসলাহী মাহফিল ১৩-১৪ নভেম্বর ২০২৬ ঈসায়ী রোজ শুক্র ও শনিবার। আপনার দোয়ায় মাদরাসাকে শরিক রাখুন।
নতুন শিক্ষাবর্ষ ২০২৬ এ জামিয়ায় ইকরা একাডেমীর শাখা খোলা হয়েছে। প্লে শ্রেণীতে। আসন সংখ্যা সীমিত। এ জন্য বর্তমান শিক্ষাবর্ষে ভর্তি করা যাচ্ছে না। আগামী শিক্ষাবর্ষে (২০২৭) আপনার সন্তানকে এখন থেকেই যোগাযোগ করুন।।